ইন্দোনেশিয়ায় জুয়া বিরোধী সাঁড়াশি অভিযান, ৩২১ বিদেশি নাগরিক গ্রেপ্তার

আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:১২ পিএম

ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩২১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৯ মে) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশটিতে বর্তমানে নিষিদ্ধ অনলাইন জুয়া এবং আন্তর্জাতিক অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলছে। এরই অংশ হিসেবে মধ্য-জাকার্তার একটি অফিস ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার জাকার্তায় এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশীয় পুলিশের অপরাধ তদন্ত ইউনিটের পরিচালক উইরা সত্য ত্রিপুত্র বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২২৮ জন ভিয়েতনামের, ৫৭ জন চীনের, ১৩ জন মিয়ানমারের, ১১ জন লাওসের, ৫ জন থাইল্যান্ডের এবং ৩ জন কম্বোডিয়ার নাগরিক।

তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তিরা গত দুই মাস ধরে এই অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

দেশটির পুলিশের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, গ্রেপ্তারকৃত ৩২১ জনের মধ্যে ২৭৫ জনের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার দণ্ডবিধির জুয়া সংক্রান্ত ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে সর্বোচ্চ ৯ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

উইরা বলেন, অধিকাংশ বিদেশি নাগরিকই জানতেন, তারা অনলাইন জুয়া পরিচালনার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় এসেছেন। বিদেশি গ্রাহকদের লক্ষ্য করেই এই কার্যক্রম পরিচালনা করতেন তারা।

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ইন্দোনেশিয়ার কর্মকর্তা উনতুং উইদ্যতমোকো সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমানে অনলাইন জুয়া পরিচালনার কেন্দ্রগুলো কম্বোডিয়ার বিভিন্ন শহর থেকে ইন্দোনেশিয়ায় স্থানান্তরিত হওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে।

এর আগে, শুক্রবার সিঙ্গাপুর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত বাতাম দ্বীপ থেকে অনলাইন বিনিয়োগ প্রতারণায় জড়িত অভিযোগে ২১০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে ইন্দোনেশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত