এশিয়ায় শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বস্তি

আপডেট : ১৪ মে ২০২৬, ০৮:৫৯ এএম

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ওয়াল স্ট্রিটে গতরাতের ইতিবাচক ধারার প্রভাবে আজ এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে ব্যাপক চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। আজ লেনদেন শুরুর পরপরই এশিয়ার বড় বাজারগুলোর সূচক ঊর্ধ্বমুখী হতে শুরু করে, যা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

এশিয়ায় আজ সবচেয়ে বড় লাফ দিয়েছে দক্ষিণ কোরিয়ার বাজার। সকালে লেনদেন চলাকালীন দেশটির প্রধান সূচক ‘কোস্পি’ (Kospi) ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জাপানের বাজারও আজ ইতিবাচক অবস্থানে রয়েছে; দেশটির প্রধান সূচক ‘নিক্কেই ২২৫’ (Nikkei 225) বেড়েছে প্রায় ০.৬ শতাংশ। অন্যদিকে হংকংয়ের ‘হ্যাং সেং’ (Hang Seng) সূচকও পিছিয়ে নেই, সেখানেও প্রায় ০.৭ শতাংশ ঊর্ধ্বগতি দেখা গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন বাজারে চাঙ্গাভাবের ফলে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বেড়েছে, যার সরাসরি সুফল পাচ্ছে এশিয়ার বাজারগুলো। বিশেষ করে প্রযুক্তি এবং বড় বড় শিল্প প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় বাজার এখন ঊর্ধ্বমুখী। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন