ভারতে ঝড়-বজ্রপাতে মৃত ১০০

আপডেট : ১৫ মে ২০২৬, ০২:৫৩ এএম

ভারতের উত্তর প্রদেশে ঝড় ও বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে এ ঝড় শুরু হয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর ও মির্জাপুর। 

এরমধ্যে প্রয়াগরাজে ২১ জন, ভাদোহিতে ১৮ জন, মির্জাপুরে ১৫ জন, ফতেহপুরে ১০ জন জনের মৃত্যু হয়েছে। 

এছাড়াও উন্নাওয়ে ছয়জন, বাদাউনে ছয়জন, বেরেলিতে চারজন, প্রতাপগড়ে চারজনের মৃত্যু হয়েছে এবং সীতাপুর, রায়বরেলি ও চান্দৌলিতে দু’টি করে মৃত্যুর খবর শোনা গেছে।

কানপুর দেহাত, হারদোই ও সাম্ভালেও দু’জন করে মারা গেছেন এবং কৌশাম্বী, শাহজাহানপুর, সোনভদ্র ও লাখিমপুরে একজন করে মারা গেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকাল ৮টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে রাজ্যজুড়ে বয়ে যাওয়া তীব্র ধূলিঝড় ও ভারী বৃষ্টিপাতের সময় দেয়াল ধসে, গাছ পড়ে এবং বজ্রপাতের কারণে বেশিভাগ মানুষের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, এই প্রতিকূল আবহাওয়ার কারণে রাজ্যে ১১৪টি গবাদি পশু মারা গেছে এবং ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

 

HN
আরও পড়ুন