পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে সৌজন্য বৈঠক করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তান সরকার এবং দেশটির সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
মুসলিম বিশ্বের ঐক্যের ডাক
পাকিস্তানের জনগণ ও সরকারকে ‘ভাই’ হিসেবে সম্বোধন করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘মুসলিম বিশ্ব একটি একক দেহের মতো। নিজেদের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সব মুসলিম দেশের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’
তিনি কেবল মুখে নয়, বরং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে মুসলিম দেশগুলোর মধ্যে একটি বাস্তবসম্মত এবং শক্তিশালী বলয় গড়ে তোলার আহ্বান জানান।
পেজেশকিয়ান মনে করেন, সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়লে মুসলিম দেশগুলোর ভেতরের সব ভুল বোঝাবুঝি ও সংঘাত দূর করা সম্ভব।
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা প্রসঙ্গে কঠোর অবস্থান
আমেরিকার সাথে সম্পর্কের বিষয়ে মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় বলেন, ইরান সবসময় আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন মেনে চলেছে। ইরান শুধু নিজের জনগণের ন্যায্য অধিকারটুকু চায়।
তবে অতীতের তেতো অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমেরিকার সাথে অতীতে আলোচনার যে অভিজ্ঞতা ইরানের হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে এবার যেকোনো পদক্ষেপের ক্ষেত্রে ইরান সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।’
মধ্যপ্রাচ্য সংকট ও ইসরায়েল প্রসঙ্গ
মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট জানান, যুদ্ধ কখনোই কোনো দেশের জন্য কল্যাণ বয়ে আনে না।
মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করে তিনি বলেন, চলমান এই সংঘাতে আমেরিকার জয়ী হওয়ার কোনো সুযোগ নেই; বরং এই যুদ্ধের কারণে পুরো অঞ্চল এবং বিশ্বের দেশগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই যুদ্ধ থেকে কেবল ইসরায়েলই নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে, যা পুরো অঞ্চলের শান্তিকে হুমকির মুখে ফেলছে।
মেসিভক্ত শিশুকে নিয়ে ভারতীয় সিনেমা ‘লাভ ইউ মেসি’
ট্রাম্পকন্যা ইভাঙ্কাকে হত্যার পরিকল্পনা ফাঁস
রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার