প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ৩

আপডেট : ৩১ মে ২০২৬, ০৩:৪১ এএম

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে মাদকবিরোধী অভিযানের নামে আবার একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

মার্কিন সেনাবাহিনীর দাবি, মাদক পাচার রোধে চালানো এই অভিযানে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

অবৈধ তৎপরতার অভিযোগে অভিযান

সাউথকম জানায়, গত শুক্রবার ওই এলাকায় একটি নৌযানের অবৈধ তৎপরতার খবর পেয়ে সেটিকে ধাওয়া করে মার্কিন বাহিনী। তাদের দাবি, নৌযানটি বড় ধরনের মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

সাউথকম কমান্ডারের সরাসরি নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স এই বিশেষ অভিযানটি পরিচালনা করে। অভিযানের সত্যতা নিশ্চিত করতে মার্কিন বাহিনীর পক্ষ থেকে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে।

লক্ষ্যবস্তুতে ভেনেজুয়েলার নৌযান

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের নামে ধারাবাহিক তত্পরতা ও হামলা চালিয়ে আসছে মার্কিন নৌবাহিনী। 

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এসব অভিযানের মূল টার্গেট বা লক্ষ্যবস্তু হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার নৌযানগুলো।

সূত্র: এবিসি নিউজ

HN
আরও পড়ুন