বিশ্বকাপের আগে যুদ্ধে যেতে রাজি নন ট্রাম্প

আপডেট : ৩১ মে ২০২৬, ০৮:৪৭ এএম

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা ও আলোচনার প্রেক্ষাপটে নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো সরাসরি যুদ্ধে জড়াতে অনিচ্ছুক। বিশেষ করে বিশ্বকাপকে সামনে রেখে তিনি সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করছেন।

কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের জননীতি বিষয়ের অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকায় ট্রাম্পকে একটি কঠিন ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। তার মতে, এ প্রেক্ষাপটে ওয়াশিংটনের অবস্থান আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছে এবং ট্রাম্প সংঘাতে আরও গভীরভাবে জড়াতে অনাগ্রহী।

বারাকাত বলেন, তিনি যুদ্ধে যেতে রাজি নন, বিশেষ করে বিশ্বকাপের আগে এই সময়টিতে। বিশ্বকাপ চলাকালে যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক এটা তিনি একেবারেই চান না।

তিনি আরও উল্লেখ করেন, তেহরানের সঙ্গে অন্তত একটি সাময়িক বা অস্থায়ী সমঝোতা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ রয়েছে। তবে এই প্রক্রিয়ায় ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ নির্ধারক ভূমিকা রাখছে।

বারাকাতের ভাষ্য, লেবাননে যা ঘটছে তা থেকে বোঝা যায়, ইসরায়েল তাদের নিজস্ব লক্ষ্য পূরণ শেষ না হওয়া পর্যন্ত ইরানকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করছে। তিনি বলেন, ইরান দীর্ঘদিন ধরেই যেকোনো বৃহত্তর সমঝোতাকে লেবাননের পরিস্থিতির সঙ্গে যুক্ত করে দেখছে। তেহরান বারবার জোর দিয়ে বলেছে, লেবাননে যুদ্ধবিরতি এই প্যাকেজের অংশ হতে হবে।

এসব জটিলতা বিবেচনায় বারাকাত মনে করেন, অদূর ভবিষ্যতে বড় ধরনের কোনো অগ্রগতি বা কূটনৈতিক ব্রেকথ্রু হওয়ার সম্ভাবনা খুবই কম।

NB
আরও পড়ুন