যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রধান শর্ত লেবাননে যুদ্ধবিরতি: ইরান

আপডেট : ০১ জুন ২০২৬, ০২:২২ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যেকোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা থাকা বাধ্যতামূলক বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে তেহরানের এই অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, "আমরা এই বিষয়ে জোর দিয়ে বলছি যে, যুদ্ধ অবসানের লক্ষ্যে যেকোনো চুক্তির জন্য লেবাননে যুদ্ধবিরতি একটি অপরিহার্য ও আবশ্যকীয় শর্ত।"

ইরানের পক্ষ থেকে এই দাবি এমন এক সময়ে এলো যখন লেবাননে ইসরায়েলি বাহিনী তাদের হামলা ও স্থল অভিযানের পরিধি আরও বাড়িয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিলের মাঝামাঝিতে একটি সাময়িক যুদ্ধবিরতি বা চুক্তি হওয়া সত্ত্বেও তা লঙ্ঘন করে লেবাননে অনবরত আক্রমণ ও আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে আঞ্চলিক শান্তি ও যুদ্ধ বন্ধের আলোচনায় লেবানন ইস্যুটিকে ইরান এখন সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত