লেবাননের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক টায়ার এলাকায় আকাশ ও স্থলপথ থেকে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নতুন করে চালানো এই হামলায় একটি হাসপাতালের আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি-এর বরাত দিয়ে জানা গেছে, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া ৪টি ক্ষেপণাস্ত্র টায়ার শহরের জাবাল আমেল হাসপাতালের কাছাকাছি এলাকায় আঘাত হেনেছে।
উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই এই হাসপাতালের ঠিক বিপরীত পাশের রাস্তায় আরেকটি ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় ৪ জন নিহত হওয়ার পাশাপাশি হাসপাতালের ভবনগুলোর ‘গুরুতর ক্ষয়ক্ষতি’ হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও হাসপাতালটির আশপাশে এই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।
একই সময়ে টায়ার জেলার ডেইর আমাস শহরেও ইসরায়েলি বাহিনীর তীব্র কামানের গোলাবর্ষণ রেকর্ড করা হয়েছে বলে ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: আল জাজিরা
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ব্যাপক হামলা