আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও শক্তিশালী এবং সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে পাকিস্তান ও লেবাননের দুই সেনাপ্রধান।
মঙ্গলবার (৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লেবাননের সেনাপ্রধান রোডলফ হাইকাল রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) সফরকালে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর)।
লেবাননের সেনাপ্রধানকে সফরের শুরুতে জিএইচকিউতে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত বৈঠকে লেবাননের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তান সেনাবাহিনীর দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন জেনারেল আসিম মুনির।
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন