যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তির অগ্রগতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ পৌঁছাতে যে সফল কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছিল, তা নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত প্রথম দফার কারিগরি পর্যায়ের বৈঠক নিয়ে উভয় নেতা সন্তোষ প্রকাশ করেছেন।
তারা মনে করেন, আলোচনার ইতিবাচক গতি অব্যাহত রাখতে হবে, যাতে চলমান আলোচনা সফলভাবে চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যেতে পারে।
দুই নেতা এ সময় কূটনৈতিক সংলাপ ও মধ্যস্থতা প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন। তাদের মতে, সাম্প্রতিক অগ্রগতি ভবিষ্যৎ সমঝোতার জন্য একটি ইতিবাচক ভিত্তি তৈরি করেছে এবং তা ধরে রাখা প্রয়োজন। সূত্র: আলজাজিরা
‘অতুলনীয় সমর্থনের’ জন্য আমিরাতের প্রতি রুবিও'র কৃতজ্ঞতা
সমঝোতা নিয়ে হামাস নেতার সঙ্গে আরাঘচির ফোনালাপ
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে না এটা হতে পারে না'