খামেনির কফিনের ওপর আরবিতে কী লেখা ও তার অর্থ কী

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা শনিবার অনুষ্ঠিত হবে।

 

এরই মধ্যে তাকে শেষবারের মতো বিদায় জানাতে ইরানে উপস্থিত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিরা।

 

বাংলাদেশ থেকে আলী খামেনির জানাজায় অংশ নিতে বর্তমানে দেশটিতে অব্স্থান করছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

বাংলাদেশী প্রতিনিধিরা ইতোমধ্যে আলি খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন ও শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

এ সময় খামেনির কফিনে আরবি হরফে লেখা দেখা যায়- ‘صلى الله عليك يا أبا عبد الله’। যার বাংলা অনুবাদ হলো- ‘আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন, ইয়া আবা আবদিল্লাহ (হে আব্দুল্লাহর পিতা)।

 

‘আবু আবদিল্লাহ’ হলো- ইমাম হুসাইন রা:-এর প্রসিদ্ধ একটি উপাধি। ইরানের শিয়া ধর্মাবলম্বীরা তাদের রাষ্ট্রীয় বা সামরিক জানাজা, শোকানুষ্ঠান কিংবা আশুরা-সংক্রান্ত অনুষ্ঠানে এই ধরনের বাক্য ব্যবহার করে থাকেন। তা ছাড়া শিয়া ঐতিহ্যে কারবালার স্মরণে এই বাক্যটি খুবই প্রচলিত।

 

উল্লেখ্য, এই সফরে স্পিকারের সঙ্গী হিসেবে বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন তার একান্ত সচিব ও উপ-সচিব এ বি এম রওশন কবির, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কেরামত আলী, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সৈয়দ উদ্দিন আহমদ হানজালা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

HN
আরও পড়ুন