নিয়োগ পরীক্ষার চরম অনিয়ম ও প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির জন্তরমন্তরে অবস্থানরত ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্দোলনস্থলে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি এই প্রতিবাদে সংহতি জানান।
এ সময় তিনি স্পষ্ট করেন যে, এই বিক্ষোভ শুধুই কর্মসংস্থানের লড়াই নয়, বরং দেশের গণতন্ত্র ও সংবিধান টিকিয়ে রাখার আন্দোলন।
প্রতিকূল পরিস্থিতি ও বৈরী আবহাওয়া সত্ত্বেও তরুণেরা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, মেহবুবা মুফতি তার ভূয়সী প্রশংসা করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই অদম্য সংগ্রাম ভবিষ্যতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিশাল প্রতিরোধ তৈরি করবে।
উল্লেখ্য, নিট (NEET) পরীক্ষার বিতর্কিত প্রশ্নফাঁস কাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত মাস থেকে সিজেপির ব্যানারে এই বিক্ষোভ চলছে।
সূত্র: দ্য হিন্দু
শিক্ষামন্ত্রীকে না সরালে মোদির পদত্যাগের দাবি উঠবে : হুমকি সিজেপি প্রধানের
সাহাবুদ্দিনের বিদায় ঘণ্টা! কে হতে যাচ্ছেন বঙ্গভবনের নতুন মুখ
ভারতে সিজিপি আন্দোলন : প্রশ্নের মুখে পাকিস্তান