ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া কোনো শর্ত মেনে নিয়ে আলোচনায় বসতে রাজি নয় তেহরান। ইরান চুক্তি করার মতো অবস্থায় পৌঁছায়নি—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে এমন তথ্য স্পষ্ট হয়ে উঠেছে।
কূটনৈতিক পথ খোলা রাখার কথা বলা হলেও, ইরানে চলমান আক্রমণ আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউজ।
চুক্তি ভঙ্গের অভিযোগ ও অবকাঠামোতে হামলা
সম্প্রতি সুইজারল্যান্ডে একটি দ্বিপাক্ষিক সমঝোতার মধ্য দিয়ে ৬০ দিনের প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু এর কিছুদিন পরই মার্কিন প্রশাসন নতুন করে আগ্রাসন শুরু করে বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে ইরানের সড়ক, রেলপথ ও সেতুর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।
প্রাথমিক আক্রমণগুলো দক্ষিণাঞ্চলে সীমাবদ্ধ থাকলেও তা এখন রাজধানী তেহরানের আশপাশের এলাকাগুলোতে বিস্তৃত হচ্ছে।
সামরিক অভিযান আরও বাড়ানোর প্রস্তুতি
'নিউইয়র্ক টাইমস'-এর তথ্যমতে, ইরানে চলমান সামরিক অভিযানের মাত্রা বাড়াতে ইতিমধ্যে নীতি-নির্ধারকদের সাথে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, কূটনীতির পাশাপাশি সেনাবাহিনীকেও বড় ধরনের অভিযানের সংকেত দেওয়া হতে পারে।
'অ্যাক্সিওস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, তারা যেকোনো সময়ের চেয়ে বড় একটি সামরিক পদক্ষেপের খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন। তবে এই সম্ভাব্য নতুন সংঘাতের ধারায় ইসরাইলের সরাসরি অংশ নেওয়ার সম্ভাবনা কম। পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে ইসরাইলি প্রধানমন্ত্রীও ওয়াশিংটন সফর করছেন।
চীন ও রাশিয়ার প্রতি ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানের দুই অন্যতম প্রধান রাজনৈতিক ও সামরিক মিত্র চীন ও রাশিয়াকে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সাহায্য না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এ সংঘাতে বেইজিং ও মস্কোর জড়িয়ে পড়া তাদের নিজেদের জন্যই ক্ষতিকর হবে।
নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর সাম্প্রতিক এক বৈঠকে বেইজিং তেহরানের কাছে নতুন করে কোনো অস্ত্র বিক্রি না করার প্রতিশ্রুতি দিয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স, দ্য নিউইয়র্ক টাইমস, অ্যাক্সিওস এবং অ্যাসোসিয়েটেড প্রেস
মার্কিন শর্তে চুক্তি করবে না ইরান
ভারতের নতুন শিক্ষামন্ত্রী কে এই প্রহ্লাদ জোশী?
শাহজালাল বিমানবন্দরের পাশে আগুন আতঙ্ক
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর, সম্পাদক শামীম
তবে কি প্রেমের সম্পর্কে তোরেস-লরেন্তে