প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

খুব বেশি সময় দেওয়া হবে না : কূটনীতি কাজ না করলে ইরানে বড় হামলা

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৩:০৬ এএম

তেহরানের সাথে ওয়াশিংটনের কূটনৈতিক আলোচনা সফল না হলে ইরানে ভয়াবহ সামরিক হামলা চালানো হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই বার্তা দেন।

তিনি জানান, উভয় দেশের মধ্যে বর্তমানে অত্যন্ত উচ্চপর্যায়ের স্পর্শকাতর আলোচনা চলছে। তবে এই কূটনৈতিক পথ থেকে ইতিবাচক ফলাফল না আসলে, খুব দ্রুতই ওয়াশিংটন কঠোর সামরিক পদক্ষেপ নিতে পূর্ণ প্রস্তুত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট খোলসা করেন যে, মধ্যস্থতাকারীদের বিশেষ অনুরোধেই গত শুক্রবার (২৪ জুলাই) ইরানে পূর্বনির্ধারিত একটি সামরিক আক্রমণ স্থগিত করেছিলেন তিনি। মধ্যস্থতাকারী পক্ষগুলো সে সময় হামলা সাময়িক বন্ধ রাখার তাগিদ দিয়েছিল।

কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প স্পষ্ট জানান, এই মধ্যস্থতার জন্য খুব বেশি দিন সময় দেওয়া হবে না। হয় দ্রুততম সময়ের মধ্যে এর একটি স্থায়ী সমাধান আসবে, নয়তো আলোচনার অধ্যায় চিরতরে বন্ধ হয়ে যাবে।

তথ্যসূত্র: আল জাজিরা

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত