ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৪:২৮ এএম

অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে বড় কোনো সামরিক অভিযানে না গিয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র। 

বর্তমানে দেশটি আকাশচুম্বী মূল্যস্ফীতি ও অর্থসংকটে চরম নাজুক অবস্থায় রয়েছে বলে দাবি ট্রাম্পের। খবর আনাদোলু এজেন্সির।

ট্রাম্পের দাবি, চরম অর্থসংকটের কারণে ইরান এখন তাদের সামরিক বাহিনীর সদস্যদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে। এর সঙ্গে সমুদ্রপথে মার্কিন নৌবাহিনীর কার্যকর অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সংকট নিরসনে যুক্তরাষ্ট্র অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছে জানিয়ে ট্রাম্প পুরো বিষয়টিকে ‘দাবার খেলা’র সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে তেলের দাম ৭৫ ডলারের কাছাকাছি থাকায় মার্কিন অর্থনীতি স্বস্তিতে আছে বলেও জানান তিনি।

সূত্র: অ্যাক্সিওস ও আনাদোলু এজেন্সি।

HN
আরও পড়ুন