প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এ পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সোমবার (১০ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে দপ্তরটি জানিয়েছে, অবৈধ অভিবাসন ও নিরাপত্তা ঝুঁকি কমাতে এই পদক্ষেপ অব্যাহত রয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো, ভিসা আইন লঙ্ঘন, জালিয়াতি, সহিংস উসকানি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়ার কারণে মূলত এসব ভিসা বাতিল করা হয়। এসব ব্যক্তিদের মধ্যে অনেক বৈধ ভিসাধারীও রয়েছেন, যাদের ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, ভিসাধারীরা শর্ত মেনে চলছেন কিনা এবং আমেরিকানদের জন্য ঝুঁকিপূর্ণ কিনা, তা প্রতিনিয়ত তদারকি বা 'কন্টিনিউয়াস ভেটিং' প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করেই এসব ভিসা বাতিল করা হয়েছে।
ভিসা বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে ছিল শারীরিক হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধ। এছাড়া কয়েকটি নির্দিষ্ট গুরুতর অপরাধের কথা উল্লেখ করা হয়—যার মধ্যে রয়েছে ধর্ষণ ও যৌন নিপীড়ন, অপহরণ, পাচার এবং শিশু যৌন নির্যাতনমূলক সামগ্রী রাখার অভিযোগ।
উত্তরা আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ১০০টিরও বেশি ভিসা বাতিল করেছে তথাকথিত ‘বার্থ ট্যুরিস্ট’ বাবা-মায়ের, যারা প্রধানত সন্তানকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছিলেন।
এছাড়া রাজনৈতিক সহিংসতাকে সমর্থন করার কারণেও ভিসা বাতিল করা হয়েছে। গত বছর নিহত রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে ইতিবাচক মন্তব্য করা কয়েকজন বিদেশি নাগরিকের ভিসাও বাতিল করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন রেকর্ড ১ লাখ ভিসা বাতিলের ঘোষণা দিয়েছিল, যা বর্তমানে ১ লাখ ৭৫ হাজার ছাড়ালো। ভিসা প্রথার ওপর নজরদারি বাড়াতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইতিহাস যাচাই বা ভেটিং আরও কঠোর করা হয়েছে। তবে মানবাধিকার সংস্থা ও প্রযুক্তি বিশেষজ্ঞরা মার্কিন সরকারের এই সোশ্যাল মিডিয়া নজরদারির তীব্র সমালোচনা করে একে বাকস্বাধীনতার ওপর আঘাত বলে মন্তব্য করেছেন।
পররাষ্ট্র দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন ভিসা পাওয়ার সুবিধা একটি সুযোগ বা অধিকার নয়। যারা এই সুযোগের অপব্যবহার করবেন, তাদের ভিসা বাতিলের এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: আল-জাজিরা
গোলান মালভূমিকে 'ইসরায়েলি ভূখণ্ড' স্বীকৃতি দিলো কলম্বিয়া
ইরানের হুমকিতে খাবারের ট্রাকে করে পালালেন ট্রাম্প
শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্বাহী আদেশ