আন্তর্জাতিক অঙ্গনে চরম আলোচনার জন্ম দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি মানচিত্র প্রকাশ করে তিনি এই বিতর্কিত দাবি উপস্থাপন করেন।
প্রকাশিত ওই মানচিত্রে হরমুজ প্রণালীর পাশাপাশি ইরানের কিছু অংশ, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের একাংশ স্পষ্ট দেখা যাচ্ছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রতি ট্রাম্পের দেওয়া সাম্প্রতিক হুমকিরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে এই চরম উসকানিমূলক পদক্ষেপকে।
ট্রাম্পের এই দাবির কড়া সমালোচনা করে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী সম্পর্কিত ট্রাম্পের এই ভ্রান্ত ধারণা খুব শিগগিরই দূর করে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার পথে কে এই এল সাইদ?