সিরিয়া পরিস্থিতিতে তুরস্কের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি অভিযোগ করে বলেছেন, এরদোয়ান তুরস্ককে একটি ‘ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চারের’ দিকে ঠেলে দিচ্ছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় কাৎজ সাফ জানিয়ে দেন, ইসরায়েল তার জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলে—এমন কোনো দেশকে বরদাশত করবে না।
বার্তায় কাৎজ আরও কটাক্ষ করে বলেন, আত্মরক্ষার ক্ষেত্রে ইসরায়েলের দৃঢ় সংকল্প পরীক্ষা করতে আসার চেয়ে এরদোয়ানের জন্য বরং তুর্কি সংসদে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে ফাঁপা ও বিভ্রান্তিকর বক্তৃতা দেওয়া চালিয়ে যাওয়াই শ্রেয়।
উল্লেখ্য, সিরিয়ায় ইরানি সমর্থিত গোষ্ঠীগুলোর উপস্থিতি ও তুর্কি সামরিক প্রভাব বৃদ্ধি নিয়ে ইসরায়েল দীর্ঘদিন ধরেই সতর্ক অবস্থানে রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ক্রমাগত আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নীতি ও গাজায় সামরিক অভিযানের কড়া সমালোচনা করে আসছেন।
বিশ্লেষকদের মতে, সিরিয়াকে কেন্দ্র করে ইসরায়েল ও তুরস্কের এই বাকযুদ্ধ কেবল কোনো দ্বিপাক্ষিক বিরোধ নয়; বরং পুরো মধ্যপ্রাচ্যে কার প্রভাব বজায় থাকবে—তা নিয়ে এক মনস্তাত্ত্বিক ও সামরিক লড়াইয়ের আভাস দিচ্ছে।
যে কারণে ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন শিবির নেতা
ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগ, যা বললেন কিমের বোন