ইতালির উদ্দেশ্যে রওনা হয়ে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ১৩ জন তিউনিসীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে শনিবার (২২ আগস্ট) দেশটির একটি মানবাধিকার সংস্থার প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন।
‘তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’-এর প্রধান মোস্তফা আবদেলকেবির জানান, গত বৃহস্পতিবার ভোরের দিকে অভিবাসীদের নিয়ে ট্রলারটি সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।
উদ্ধার পাওয়া এক ব্যক্তি স্থানীয় জেলেদের জানান, ট্রলারটি উল্টে যাওয়ার পর তারা বহু ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন। অপর এক আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তির চিকিৎসা চলছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বিশেষ করে ইতালির অর্থায়ন ও আধুনিক সীমান্ত পর্যবেক্ষণ প্রযুক্তির সহায়তায় সম্প্রতি সামুদ্রিক নিরাপত্তা জোরদার করায় গত দুই বছরে তিউনিসিয়া উপকূল থেকে অভিবাসী গমনাগমন অনেকটাই কমেছিল।
তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, ইইউ-তিউনিসিয়া অভিবাসন চুক্তির ফলে তিউনিসিয়ায় আশ্রয়প্রার্থীদের ওপর নির্যাতন বেড়েছে। যদিও দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ অভিযোগ অস্বীকার করে জানান, অবৈধ অভিবাসনের এই ঢল তিউনিসিয়ার জনসংখ্যা কাঠামো বদলে দেওয়ার চক্রান্ত।
উল্লেখ্য, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে ভূমধ্যসাগরের এই কেন্দ্রীয় পথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক ও প্রাণঘাতী রুটের একটি হিসেবে বিবেচিত।
চীনে কর্পোরেট সংস্কৃতির অন্ধকার রূপ
আইফোনের কিস্তি নিয়ে বিবাদ, প্রাণ দিলো পরিবারের ৩ জন