ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের স্বার্থ রক্ষায় সমঝোতা স্মারকের কোনো অনুচ্ছেদেই ইরান সামান্যতম ছাড় বা আপস করেনি।
চিকিৎসক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, "যুদ্ধও নয়, শান্তিও নয়"—এমন অনিশ্চিত পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে সঠিক কৌশলগত সিদ্ধান্ত নেওয়া জরুরি।
আইআরএনএ-এর তথ্য অনুযায়ী তিনি আরও উল্লেখ করেন, সংঘাতের পথ ছেড়ে যুক্তি ও শক্তির মাধ্যমে সমস্যা সমাধানের উদ্দেশ্যেই এই চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে। নিরাপত্তা পরিষদের যুক্ত থাকা সংশ্লিষ্ট সব পক্ষই এই চুক্তিকে সেরা বিকল্প হিসেবে মেনে নিয়েছিল।
অভ্যন্তরীণ ঐক্য জোরদারের আহ্বান জানিয়ে পজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতাও পরিস্থিতি মোকাবিলায় এই পথে হাঁটার সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন। কোনো হুমকির মুখেই ইরান শত্রুর কাছে নতিস্বীকার করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
তথ্যসূত্র: আইআরএনএ বার্তা সংস্থা ও আল জাজিরা।
সম্পর্ক সুদৃঢ় রাখতে প্রয়োজন পারস্পরিক স্বার্থ: জয়শঙ্কর