গাজীপুরের টঙ্গীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পলাশ পিউরিফিকেশন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার স্থানীয় একটি চায়ের দোকানে গিয়ে মহানবী (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে পলাশ পিউরিফিকেশনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য রোববার রাতে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়।
সালিশ চলাকালে সেখানে কয়েক শ মানুষ জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত লোকজন পলাশ পিউরিফিকেশনকে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম জানান, পলাশকে থানায় নেওয়া হয়েছে। সোমবার মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপে বসছেন আজ