দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোতে নতুন করে জোরদার সামরিক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সরকারি গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) তথ্যটি নিশ্চিত করেছে।
সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি বাহিনী লিটানি নদীর দক্ষিণাঞ্চলে অবস্থিত বিন্ত জবেইল জেলার ওয়াদি আল-সালুকি এলাকা লক্ষ্য করে হামলা পাঠায়।
একই সঙ্গে উপকূলীয় এলাকা টায়ার জেলার আল-মানসৌরি পৌরসভাতেও তীব্র বিমান ও বোমা বর্ষণ চালিয়েছে দখলদার বাহিনী।
এছাড়া নাবাতিয়ে জেলার আল-ফাওকা এবং দোহা কফর রিম্মানের সীমান্ত বা বহির্ভাগে ভারী কামানের গোলা বর্ষণ করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলা হয়।
সূত্র: আল জাজিরা
ইরানকে সামরিক হামলা বন্ধ করতে হবে