পাকিস্তান সীমান্তে সশস্ত্র চোরাচালানকারীদের সাথে এক তুমুল সংঘর্ষের পর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে ইরানের সীমান্তরক্ষী বাহিনী। দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সংঘটিত এই অভিযানে বড় ধরণের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
ইরানি কর্মকর্তাদের মতে, সীমান্ত দিয়ে অবৈধভাবে এই অস্ত্রগুলো দেশে পাচার করা হচ্ছিল। অভিযানের সময় একটি বিশাল অস্ত্রের গোপন আস্তানা বা ক্যাশের সন্ধান পায় সীমান্তরক্ষী দল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি আরপিজি-৭ লঞ্চার, ছয়টি অ্যান্টি-ট্যাংক আরপিজি প্রজেক্টাইল এবং ছয়টি প্রপেলান্ট চার্জ। এছাড়া এ কে-৪৭ রাইফেলের ২,৩৮২ রাউন্ড এবং এম৪ রাইফেলের ৭৯৬ রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে।
সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সীমান্তরক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডার জানান, দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যেই এসব মারণাস্ত্র আনা হচ্ছিল। বর্তমানে ওই সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের