ব্রিটেনের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা : বন্ধ কনস্যুলেট

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ এএম

পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপকদের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞার জবাবে কঠোর পদক্ষেপ নিয়েছে তেল আবিব। পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট অফিস বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

নতুন এই সিদ্ধান্তের ফলে গাজা উপত্যকায় যুক্তরাজ্যের ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। একই সাথে পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরক্ষা বাহিনীকে যুক্তরাজ্যের দেওয়া চলমান সামরিক প্রশিক্ষণ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকজন ব্রিটিশ এমপি ও নাগরিকের ইসরাইল প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী গিডন সার জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনার পরই যুক্তরাজ্যবিরোধী এই কঠোর পদক্ষেপ নির্ধারণ করা হয়েছে।

ব্রিটেনের এমন পদক্ষেপকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ বলে অভিহিত করেছে ইসরায়েল। উল্লেখ্য, আগামী অক্টোবরে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র: রয়টার্স।

এইচএন
আরও পড়ুন