ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার হুমকি আমেরিকার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ এএম

মার্কিন যুদ্ধজাহাজে হামলার কড়া জবাব দিতে ইরানের তেলবাহী ট্যাংকার ধ্বংসের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আন্তর্জাতিক বাজারে তেহরানের তেলের বাণিজ্য বন্ধ করে দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড পুরোপুরি ভেঙে দেওয়াই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্ষোভ প্রকাশ করে বলেন, মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়ে ইরান বড় ধরনের ভুল করছে। এ ধরনের মার্কিনবিরোধী পদক্ষেপের কারণে তেহরানকে ইতিমধ্যেই বেশ বড় মাশুল ও চড়া মূল্য গুনতে হচ্ছে।

মার্কো রুবিও আরও জানান, ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র মার্কিন জাহাজের কোনো ক্ষতি করতে না পারলেও পাল্টা জবাবে তেহরানের অন্তত পাঁচটি তেলের ট্যাংকার ধ্বংস করা হয়েছে। তেহরান হামলা না থামানো পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তাদের অর্থপ্রবাহ বন্ধে এই কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

সূত্র: আল-জাজিরা।

এইচএন
আরও পড়ুন