ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মার্গ্রেট অ্যাডলফসদোত্তির ইউক্রেনের আসন্ন শীতকালীন প্রস্তুতি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন।
বৈঠকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনা রক্ষায় আরও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তা গুরুত্ব পায়। রাশিয়ার সম্ভাব্য শীতকালীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় কিয়েভ ইতোমধ্যে পশ্চিমা মিত্রদের কাছে অতিরিক্ত সহায়তা চাইছে। সাম্প্রতিক আলোচনাতেও প্যাট্রিয়টসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং শীতকালীন সহায়তা প্যাকেজকে গুরুত্ব দেওয়া হয়েছে।
জেলেনস্কি সম্প্রতি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন, শীত মৌসুমকে সামনে রেখে ইউক্রেনের জন্য একটি বিশেষ ‘উইন্টার প্যাকেজ’ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ও জ্বালানি অবকাঠামো সুরক্ষা অন্যতম প্রধান বিষয়।
এদিকে ইউক্রেনে রুশ হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভসহ বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়েছে। জেলেনস্কি শীতের আগে রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের জন্য আইসল্যান্ডের সমর্থনও নতুন নয়। নর্ডিক দেশটি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে রাজনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে এবং ন্যাটোর সদস্য হিসেবে ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের চেষ্টাও নতুন করে গতি পেয়েছে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো ও কিয়েভ সফর করে সম্ভাব্য শান্তি আলোচনার পথ খোঁজার চেষ্টা করেছেন। তবে যুদ্ধ বন্ধে এখনো কোনো বড় অগ্রগতি হয়নি।
এ অবস্থায় জেলেনস্কি ও আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় শীতকালীন প্রস্তুতি এবং আকাশ প্রতিরক্ষার বিষয়টি সামনে আসাকে ইউক্রেনের জন্য সম্ভাব্য কঠিন শীত মোকাবিলায় পশ্চিমা সমর্থন জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।
দক্ষিণ ইরানের উপকূলীয় এলাকায় একাধিক বিস্ফোরণ
কয়েক বছর ধরে চলতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্কবার্তা