বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়ালো ১০৮ ডলার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে জাহাজে হামলার ঘটনা বাড়ায় এবং দীর্ঘ সময় ধরে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে উঠেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৯৫ সেন্ট বা ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হচ্ছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মে মাসের মাঝামাঝির পর এই প্রথম সপ্তাহের শেষভাগে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই বেঞ্চমার্কের দামই ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।

এর আগে বৃহস্পতিবারের লেনদেনে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ৬ শতাংশের বেশি বেড়েছিল।

মধ্যপ্রাচ্যের নৌপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি সরবরাহ দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার আশঙ্কাই তেলের বাজারে এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এমইউ
আরও পড়ুন