ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা, ২ নাবিক নিখোঁজ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে পানামার পতাকাবাহী ‘এল গাইয়া’ নামের ওই ট্যাংকারে আগুন ধরে যায়। সেখান থেকে ২৩ জন ক্রুকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও দুজন নাবিক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, হামলার পর ইঞ্জিনকক্ষে আগুন ধরে গেলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, মুসান্দাম উপদ্বীপ থেকে প্রায় ১০৩ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অবস্থানকালে ট্যাংকারটিতে হামলা চালানো হয়। পরে একটি ওমানি নৌযান ২৩ জন ক্রুকে উদ্ধার করে। তবে এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

জেএম
আরও পড়ুন