ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা রক্ষায় বিশেষ বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই বন্ধ থাকা সৌদি পাইপলাইন পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সম্প্রতি লোহিত সাগরের চলমান অস্থিরতা এবং আঞ্চলিক সামরিক উত্তেজনার ফলে জ্বালানি সরবরাহ মারাত্মক ঝুঁকিতে পড়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখাই যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সৌদি আরবের প্রধান তেল পাইপলাইন সক্রিয় হলে বিকল্প রুটে নিরাপদ জ্বালানি পরিবহন জোরদার হবে। এতে করে যেকোনো সম্ভাব্য তেল সংকট এড়ানো সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
তথ্যসূত্র: আল জাজিরা
ইউরোপে সৌদির আরামকোর তেল সরবরাহ বন্ধ