সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় সম্ভাষণ ব্যবহার করার অপরাধে বদলি হতে হলো ভারতের পশ্চিমবঙ্গের এক নারী আইপিএস কর্মকর্তাকে। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত বুশরা বানু একটি ভিডিও পোস্ট করে সম্প্রতি এই বিপাকে পড়েন।
মূলত পিএইচডি শেষ করে এবং সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফেরার পর আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি কোচিং একাডেমির সহযোগিতার কথা ভিডিওতে তুলে ধরেন বুশরা। ভিডিওটি বানিয়েছিলেন শিক্ষার্থীদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে উৎসাহিত করার উদ্দেশ্যে।
ভিডিওতে কথা বলার শুরুতেই তিনি ‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ শব্দ দুটি ব্যবহার করেন। সরকারি পদে থেকে জাতীয় স্লোগানের বদলে ইসলামি সম্ভাষণ ব্যবহারের অভিযোগে ‘হিন্দু লিগাল ফান্ড’ নামে একটি সংগঠন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে তার বিরুদ্ধে লিখিত আপত্তি জানায়।
অভিযোগ ওঠার পরপরই সোমবার তাকে বর্তমান পদ থেকে স্থানান্তর বা বদলি করা হয়। তবে এই সিদ্ধান্ত নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
নেটিজেনদের বড় একটি অংশ বলছেন, বিভিন্ন ধর্মের সরকারি কর্মকর্তারা হরহামেশাই নিজ নিজ আচার ও স্লোগান ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে একজন মুসলিম কর্মকর্তা শান্তির বার্তা দিলে কেন সেটি অপরাধ হিসেবে গণ্য হবে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন তর্ক।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।
সৌদি তেলের পাইপলাইন চালুর বার্তা দিলো যুক্তরাষ্ট্র
লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ১৬৮