গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিতে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ জানান, বিনা খরচে অর্জিত এই চুক্তির মাধ্যমে দ্বীপটির নিরাপত্তায় যুক্তরাষ্ট্র 'স্থায়ী নিয়ন্ত্রণ' ও পূর্ণ স্বাধীনতা পাবে। তাঁর দাবি, মার্কিন অনুমতি ছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী দেশ সেখানে সামরিক ঘাঁটি বা সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না।
তবে চুক্তির সুনির্দিষ্ট শর্ত নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি ডেনিশ প্রধানমন্ত্রী। তিনি জানান, এই পদক্ষেপ উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের যৌথ নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করবে। একই সঙ্গে ডেনমার্কের সার্বভৌমত্ব এবং গ্রিনল্যান্ডবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পূর্ণ অক্ষুণ্ন থাকবে।
সূত্র: রয়টার্স
জেডএফসি ২: বিদেশিদের হারিয়ে দেশিয় ফাইটারদের জয়জয়কার