পাইলটের অবিশ্বাস্য শিল্পকর্ম: আকাশে আঁকলেন 'মোনালিসা'

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ এএম

পারিবারিক ক্যানভাস বা ডিজিটাল পর্দা নয়, এবার সুবিশাল নীল আকাশকেই ক্যানভাস বানিয়ে তাক লাগিয়ে দিলেন এক মার্কিন পাইলট। একটি ছোট উড়োজাহাজ নিয়ে প্রায় চার ঘণ্টা ধরে জটিল আকাশপথে উড়ে লিওনার্দো দা ভিঞ্চির কালজয়ী চিত্রকর্ম 'মোনালিসা'র অবয়ব ফুটিয়ে তুলেছেন তিনি।

ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, ওকলাহোমা ও আরকানসাসের সীমানা আকাশে 'সেসনা আর-১৮২ স্কাইলেন আরজি' মডেলের ব্যক্তিগত বিমানে এই আঁকাবাঁকা পথ পাড়ি দেওয়া হয়। এয়ারনাভ রাডারের (AirNav Radar) ত্রিমাত্রিক ভিজ্যুয়ালাইজেশনে ভেসে ওঠে আরকানসাসের বেনটনভিল বিমানবন্দর থেকে শুরু হওয়া পুরো ফ্লাইট পথটি।

অসাধারণ এই ডিজিটাল শিল্পকর্মটির নেপথ্য কারিগর পেশায় পাইলট ও শিল্পী বেঞ্জামিন ম্যাকড্যানিয়েল। তিনি নিয়মিতই ফ্লাইট ট্র্যাকিং ভিজ্যুয়ালাইজেশনের সাহায্যে আকাশে বিভিন্ন নকশা এঁকে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। আকাশে ফুটে ওঠা মোনালিসার অনন্য ট্র্যাকিং চিত্রটি প্রকাশ পেতেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

সূত্র: উইয়ন নিউজ

এইচএন
আরও পড়ুন