উপসাগরীয় নিরাপত্তা নিয়ে পুতিন-মোহাম্মদ বিন সালমান ফোনালাপ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পিএম

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার প্রয়োজনীয়তা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আলোচনা করেছেন। ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও দুই নেতা বিস্তারিত মতবিনিময় করেন।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে দুই নেতা বিস্তারিতভাবে মতামত বিনিময় করেন। একই সঙ্গে তারা রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানকেই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র কার্যকর পথ হিসেবে গুরুত্ব দেন।

ফোনালাপে ইয়েমেনের অবনতিশীল সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ সময় দেশটিতে দ্রুত সংঘাত বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন পুতিন ও সৌদি যুবরাজ।

ক্রেমলিন জানায়, আঞ্চলিক আন্তর্জাতিক জলপথগুলো দিয়ে জাহাজের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার গুরুত্বও আলোচনায় উঠে আসে। এর মধ্যে বাব আল-মান্দাব ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথ রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ এসব জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগের মধ্যেই পুতিন ও সৌদি যুবরাজের মধ্যে এই আলোচনা হলো সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত