যুক্তরাষ্ট্রের পরিচিত রক্ষণশীল সংবাদ ব্যক্তিত্ব টাকার কার্লসন ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে জড়ানোর পরিণতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আগেভাগেই সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে কার্লসন জানান, যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী পদক্ষেপ শুরুর কিছুদিন আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি ট্রাম্পকে এ ধরনের পদক্ষেপের মারাত্মক ক্ষতি সম্পর্কে জানান।
কার্লসনের মতে, ইরানের সঙ্গে বিরোধের মূল কারণ দেশটির পারমাণবিক কর্মসূচি নয়। মূলত ইসরায়েলের নিজস্ব রাজনৈতিক ও কৌশলগত উদ্দেশ্য থেকেই এই উত্তেজনার সৃষ্টি।
সতর্কবার্তা শুনে ট্রাম্প মন্তব্য করেন, "তুমি ঠিকই বলেছ। তবে শেষ পর্যন্ত আমাদের সবাইকে মরতে হবে, তাই এসবের কোনো অর্থ নেই।"
সূত্র: পার্সটুডে
জাতিসংঘ সফর শেষে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী