ফ্লাইদুবাই ফ্লাইটের ককপিট হামলায় গুরুতর আহত হওয়া সত্ত্বেও জীবন বাজি রেখে বিমান ও যাত্রীদের রক্ষা করায় ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারের অসীম সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তাকে ‘বীর’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে দেওয়া সেই বার্তায় নরেন্দ্র মোদি বলেন, "ভয়াবহতম বিপদের মুখোমুখি হয়ে এবং নিজে গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি চরম সাহসিকতা এবং অন্যের জীবন রক্ষার এক অবিচল সংকল্প প্রদর্শন করেছেন। তার এই অসাধারণ বীরত্ব শত শত মানুষের জীবন বাঁচিয়েছে এবং একটি বড় ধরনের ট্র্যাজেডি বা বিপর্যয় এড়াতে সাহায্য করেছে।"
'পাইলটকে কুপিয়ে ইসরায়েলগামী বিমান বিধ্বস্ত করতে চেয়েছিলেন সহ-পাইলট'