জিহাদ ও বিজয়ের সময়ে নামাজে গুরুত্ব দিন: মোজতবা খামেনি

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০১:১৮ পিএম

ইরানের বর্তমান পরিস্থিতিতে নামাজকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, চলমান সংগ্রামের সময়ে নামাজ মানুষের মধ্যে আশা ও সৃষ্টিকর্তার ওপর আস্থা তৈরি করে।

ইরানের ৩৩তম জাতীয় নামাজ সম্মেলনে পাঠানো এক বার্তায় তিনি এ আহ্বান জানান। বার্তায় তিনি বর্তমান সময়কে ‘জিহাদ ও বিজয়ের’ সময় হিসেবে উল্লেখ করেন এবং দেশের তরুণদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ বাড়াতে পরিবার, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রীয় গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান।

মোজতবা খামেনি বলেন, ইরান যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে নামাজের একটি বিশেষ ভূমিকা রয়েছে। এটি মানুষের মনে আশা জাগায় এবং কঠিন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস ও নির্ভরতা শক্তিশালী করে।

তিনি বিশেষভাবে তরুণ প্রজন্মের মধ্যে নামাজের চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ জন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সাংস্কৃতিক সংগঠনগুলোকেও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

তার বার্তায় নামাজকে শুধু ব্যক্তিগত ধর্মীয় অনুশীলন হিসেবে নয়, বরং কঠিন সময় মোকাবিলায় মানসিক ও আধ্যাত্মিক শক্তির একটি উৎস হিসেবেও তুলে ধরা হয়েছে।

ইরানের জাতীয় নামাজ সম্মেলন দেশটিতে নামাজের চর্চা ও ধর্মীয় মূল্যবোধকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এবারের সম্মেলনে দেওয়া সর্বোচ্চ নেতার বার্তায় বিশেষ করে তরুণদের ধর্মীয় অনুশীলনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মোজতবা খামেনির বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা উত্তেজনার মধ্যে রয়েছে। তার বার্তায় বর্তমান পরিস্থিতিকে ধর্মীয় ভাষায় ব্যাখ্যা করে নামাজকে আশা, আস্থা ও দৃঢ়তার উৎস হিসেবে তুলে ধরা হয়েছে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত