প্যারিসের বিশ্বখ্যাত সরবোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েও ফ্রান্সে যাওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেছে এক তুর্কি শিক্ষার্থীর। বায়োমেট্রিক ছবিতে হিজাব পরা থাকায় তাকে ভিসা দেয়নি ফরাসি কর্তৃপক্ষ।
ইস্তাম্বুলের গালাতাসারায় বিশ্ববিদ্যালয়ের ওই মেধাবী ছাত্রী ইউরোপীয় ইউনিয়নের সম্মানজনক 'এরাসমাস' বৃত্তির আওতায় এই সুযোগ পেয়েছিলেন। কিন্তু অনুমোদিত ভিসা কেন্দ্র 'ভিএফএস গ্লোবাল'-এর মাধ্যমে আবেদন করে তিনি চরম হয়রানির শিকার হন।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির তথ্যমতে, একই সময়ে অন্য হিজাবি বন্ধুরা সহজেই ভিসা পেলেও এই শিক্ষার্থীর কপালে জুটেছে শুধু হতাশা।
প্রথম দুই দফায় বিভিন্ন অযুহাত দেখানো হলেও তৃতীয়বারের লিখিত জবাবে কনস্যুলেট পরিষ্কার জানিয়ে দেয় যে, ছবি তোলার সময় মাথা সম্পূর্ণ অনাবৃত রাখতে হবে।
নিজের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিত্বের অংশ হিসেবে হিজাব ছাড়তে নারাজ এই শিক্ষার্থী। নীতিগত নিয়মের স্বচ্ছতা না থাকায় তিনি আর আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ: ছয় মাসে আয় ৪০০ কোটি টাকা