বিশ্ব মহাকাশ গবেষণায় নিজেদের নতুন নাম লেখাতে যাচ্ছে পাকিস্তান। চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতায় আগামী ২৫ নভেম্বর দেশটির প্রথম নভোচারী মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবেন।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, নারোয়াল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশ্ব মহাকাশ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল সম্প্রতি এই মহাকাশ অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
পাকিস্তানের মহাকাশ সংস্থা 'সুপারকো' এবং চীনের 'চায়না ম্যানড স্পেস এজেন্সি'-র ঐতিহাসিক দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এই মিশনে নির্বাচিত নভোচারীকে চীনের ‘তিয়াংগং’ স্পেস স্টেশনে পাঠানো হবে।
বর্তমানে খুররাম দাউদ ও মুহাম্মদ জিশান আলী নামের দুজন যোগ্য প্রতিনিধি চীনে কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত পে-লোড বিশেষজ্ঞ হিসেবে সায়েন্টিফিক ট্রায়ালের জন্য নির্বাচন করা হবে।
তরুণদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে দেশটির নারোয়ালে পাকিস্তানের প্রথম 'স্পেস মিউজিয়াম' বা মহাকাশ জাদুঘর প্রতিষ্ঠারও একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রাথমিক অভিযানের পর পাকিস্তান ২০২৮ সালে চীনের 'চাং ই-৮' মিশনের মাধ্যমে চাঁদে নিজস্ব রোভার পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং ২০৩৫ সালের মধ্যে চাঁদে পৌঁছানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
দিনাজপুরে ঘর থেকে মা-সন্তানসহ ৩ লাশ উদ্ধার
মাদকবিরোধী অভিযানে ইশরাকের উদ্যোগ প্রশংসনীয়: রাশেদ খান