সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ নামক এলাকায় অবস্থিত 'সৌদি আরামকো'র একটি তেল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবারে ঘটে যাওয়া এই হামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই প্রবাসী কর্মী প্রাণ হারিয়েছেন এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তেলক্ষেত্র লক্ষ্য করে ধেয়ে আসা ড্রোনটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করে দেয়। তবে ওই ড্রোন হামলার চেষ্টাকালে সীমানার বাইরে থাকা একটি কোম্পানীর গাড়িতে আগুন ধরে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, ড্রোনটি আকাশেই ধ্বংস করার কারণে আরামকোর মূল প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বা তেল উৎপাদনে কোনো ধরণের নেতিবাচক প্রভাব পড়েনি। বর্তমানে তেলক্ষেত্রের সার্বিক পরিচালন কাজ স্বাভাবিক নিয়মে স্বাভাবিকভাবেই চলছে।
নিহত প্রবাসীদের মধ্যে একজন নেপাল এবং অন্যজন ফিলিপাইনের নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, আহত অন্য দুজন যথাক্রমে ভারত ও পাকিস্তানের নাগরিক; তাদের বর্তমানে জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরপরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসন। এ ঘটনার পর এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।
সূত্র: সৌদি গ্যাজেট
কূটনীতির দরজা খোলা, যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের