চীনা বিজ্ঞানীদের নিখুঁত পারমাণবিক আলোকঘড়ি আবিষ্কার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ এএম

সময় পরিমাপের প্রযুক্তিতে এক অভাবনীয় বিপ্লব ঘটিয়েছেন চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা তৈরি করেছেন অত্যন্ত নিখুঁত একটি নিউক্লিয়ার অপটিক্যাল ঘড়ি।

সাধারণ ঘড়ির মতো ইলেকট্রনের বদলে এটি সরাসরি পরমাণুর নিউক্লিয়াসের শক্তির পরিবর্তনকে কাজে লাগিয়ে সময় নির্ধারণ করে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী 'নেচার'-এ এই গবেষণার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

এই ঘড়ি বানাতে গবেষকেরা ১৪৮.৪ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি লেজার ব্যবহার করেছেন। এর মাধ্যমে তেজস্ক্রিয় মৌল থোরিয়াম-২২৯-এর পরমাণুকেন্দ্রে শক্তির স্তর পরিবর্তনের বিশেষ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

গবেষণা দলের প্রধান ও সহযোগী অধ্যাপক তিং শিসিয়ান জানান, এই ঘড়ির পরমাণুকেন্দ্রের ছন্দ প্রতি সেকেন্ডে দুই কোয়াড্রিলিয়ন বার দুলতে পারে। ফলে সময়কে অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁতভাবে মাপা সম্ভব।

প্রচলিত ঘড়ির ইলেকট্রন বাইরের চৌম্বক ক্ষেত্র ও তাপমাত্রার পরিবর্তনে প্রভাবিত হয়। কিন্তু পরমাণুর কেন্দ্র অনেক ছোট হওয়ায় বাইরের প্রভাব থেকে মুক্ত থাকে এবং এর ছন্দ অত্যন্ত স্থিতিশীল হয়।

নতুন এই প্রযুক্তির সফল ব্যবহারে ভবিষ্যতে স্যাটেলাইট, মহাকাশযান এবং যেকোনো বস্তুর অবস্থান ও দূরত্ব আরও নিখুঁতভাবে নির্ণয় করা যাবে।

সূত্র: সিএমজি

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত