৪০ দিনের যুদ্ধে মার্কিন জাহাজের বিরুদ্ধে ২০টির বেশি অভিযান পরিচালনা করেছে ইরানের নৌবাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরানের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির নৌবাহিনীর উপসমন্বয়ক জলিল মোগাদ্দাম বলেন, যুদ্ধ চলাকালে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে আরও প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি জানান, এসব অভিযানের কয়েকটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়।
তবে মার্কিন জাহাজের বিরুদ্ধে পরিচালিত অভিযান এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার ক্ষয়ক্ষতি, নির্দিষ্ট স্থান কিংবা অভিযানের ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি এই কর্মকর্তা।
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ