যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যকে যুদ্ধবিরোধী বার্তা হিসেবে দেখছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর মতে, জীবনযাত্রার ব্যয় কিংবা বিবেকের তাড়নায় মার্কিন ভোটাররা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ইরানও তাঁদের এই বার্তাকে সমর্থন করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, বিবেকের তাড়না হোক কিংবা জীবনযাত্রার ব্যয়ের চাপ—মার্কিন জনগণ যুদ্ধকে ‘না’ বলেছেন। ইরানও তাঁদের এই অবস্থানকে সমর্থন করে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকার যদি আন্তর্জাতিক প্রভাবশালী মহল ও ব্ল্যাকমেইলকারীদের স্বার্থ রক্ষায় জনগণের ইচ্ছার বিরুদ্ধে যায়, তাহলে তাদের ইরানের ‘না’ বলার কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে এবং প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ফলাফলের পরই ইরানের পার্লামেন্ট স্পিকার এ মন্তব্য করেন।
সূত্র: আল-জাজিরা
নির্বাচনে হেরে ইরানকে দুষলেন ট্রাম্প