যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কায় ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, রাজ্যটির নির্বাচনী কর্মকর্তারা হাজারো ভোট নিয়ে কারচুপি করেছেন। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।
আলাস্কায় মার্কিন সিনেটের আসনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ৭৪ শতাংশ ভোট গণনা শেষে দুই প্রার্থী প্রায় সমান অবস্থানে রয়েছেন।
নির্বাচনে একই নামের দুই প্রার্থী থাকাকে কেন্দ্র করে জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। ব্যালটে ড্যান সুলিভান নামের দুজন প্রার্থী রয়েছেন। তাঁদের একজন রিপাবলিকান দলের বর্তমান সিনেটর ড্যান সুলিভান। অন্যজন একই নামের একজন স্বতন্ত্র প্রার্থী, যিনি পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক।
রিপাবলিকানদের পক্ষ থেকে ওই স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার জন্য মামলা করা হয়েছিল। তবে আলাস্কার সুপ্রিম কোর্ট তাঁর প্রার্থিতা বহাল রাখেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, একজন আসল ড্যান সুলিভান, অন্যজন নকল ড্যান সুলিভান। তাঁর দাবি, ওই স্বতন্ত্র প্রার্থী প্রায় ২ শতাংশ ভোট পেয়েছেন। এর মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, আলাস্কার নির্বাচনী কর্মকর্তারা হাজারো ভোট নিয়ে কারচুপি করেছেন। তাঁর মতে, বিষয়টি সবাই জানে। তাই স্বতন্ত্র প্রার্থীসহ অন্য একজনের পাওয়া ভোট আসল ড্যান সুলিভানের হিসাবে যোগ করে দেওয়ার ব্যবস্থা করা উচিত।
তবে আলাস্কার নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: আল-জাজিরা
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে রুবিও বললেন ‘কাজটি ভালোবাসি’
ইরান যুদ্ধ বন্ধে কাজ করার ঘোষণা ডেমোক্র্যাট সিনেটরের