ইসরায়েলি রাজনীতিতে বড় ধরণের রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। দেশটির পার্লামেন্ট নেসেটে বড় জয় পেয়েছে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট। দীর্ঘ ৬ ঘণ্টার ফিলিবাস্টার বা বাধা পেরিয়ে ৬৬-৫২ ভোটে নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন ইয়াশা দলের এমপি মাতান কাহানা।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ভোট প্রক্রিয়া বিলম্বিত করার সব চেষ্টা চালিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত লিকুদ পার্টির প্রার্থী ওফির কাটজকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় আইজেনকোট জোট। এই জয়ে আরব দলগুলোর সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
নতুন স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাতান কাহানা সবাইকে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের এই নেসেট সকল নাগরিকের ঘর। পার্লামেন্টের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন তিনি।
অন্যদিকে, এই নির্বাচনকে 'চিরস্থায়ী কলঙ্ক' বলে আখ্যা দিয়েছে নেতানিয়াহুর দল লিকুদ ও তাদের মিত্ররা। আরব দলগুলোর সমর্থন নিয়ে এই জয় আসায় তীব্র আক্রমণ শানিয়েছেন তারা। তবে সব বাধা পেরিয়ে ইসরাইলের রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা হলো।
সূত্র: টাইমস অব ইসরাইল
দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ