যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে সংরক্ষিত হাজার হাজার কেজি অত্যন্ত বিষাক্ত ও বিস্ফোরক লেড আজাইড সফলভাবে ধ্বংস করা হয়েছে।
বুধবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এই বিস্ফোরক অপসারণ ও ধ্বংসের প্রক্রিয়াটিকে ‘অত্যন্ত সফল’ বলে দাবি করেছে।
বিবৃতিতে জানানো হয়, জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র উদ্বেগ ও আইনি লড়াইয়ের মধ্যেই অত্যন্ত সতর্কতার সঙ্গে এই বিস্ফোরণ ঘটানো হয়।
সেনাবাহিনী দাবি করেছে, এ পর্যন্ত বাতাসে বা আশেপাশের পরিবেশে ক্ষতিকর সীসার কোনো উপস্থিতি ধরা পড়েনি।
তবে এই বিপজ্জনক রাসায়নিক বিস্ফোরণের ফলে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য দীর্ঘমেয়াদে ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদীরা।
সূত্র: আল জাজিরা