রুশ সীমান্তে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা জাপানের

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ এএম

রাশিয়ার নিকটবর্তী হোক্কাইডো দ্বীপে হাইপারসনিক বুস্ট-গ্লাইড সিস্টেমযুক্ত ‘টাইপ-২৫’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা জাপান।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিসেম্বরের শুরুতেই তা করতে পারে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম এনএইচকে-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রণালয় আগামী মাসের শুরুতেই জাপান গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর লঞ্চ ভেহিক্যাল (উৎক্ষেপণ যান) এবং সহায়ক সরঞ্জাম হোক্কাইডোর কামিফুরানো গ্যারিসনে নিয়ে যাবে এবং তাৎক্ষণিকভাবে মোতায়েন প্রক্রিয়া শুরু করবে। এই ক্ষেপণাস্ত্রগুলো পাল্টা আঘাত হানার সক্ষমতা হিসেবেও ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

এই ক্ষেপণাস্ত্রগুলোকে তথাকথিত ‘কাউন্টার-স্ট্রাইক’ (পাল্টা আঘাত হানার) অস্ত্র হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। ২০২২ সালে হালনাগাদ করা জাপানের জাতীয় নিরাপত্তা কৌশলে এগুলো মোতায়েনের বিধান রাখা হয়েছিল, যা আক্রমণাত্মক সক্ষমতা অর্জনে টোকিওর অঙ্গীকারকে আরো সুদৃঢ় করে।

হাইপারসনিক ওয়ারহেডসজ্জিত টাইপ-২৫ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গত মার্চে মাউন্ট ফুজির নিকটবর্তী একটি ঘাঁটিতে মোতায়েন করা হয়েছিল। তা সত্ত্বেও, ২০২৭ সালের মার্চে শেষ হতে যাওয়া চলতি অর্থবছরের শেষ নাগাদ কেবল হোক্কাইডোতেই নয়, বরং কিউশু দ্বীপের মিয়াজাকি প্রিফেকচারের এবিনো ঘাঁটিতেও এই ব্যবস্থাগুলো চালু করার কথা রয়েছে।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

এইচএন
আরও পড়ুন