খবর সংযোগ ডেস্ক: আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীরা গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এবার মস্কো যাচ্ছেন। প্রতিনিধি দলটি জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাশিয়ার রাজধানীতে অবস্থান করা কথা রয়েছে। সোমবার (২০ নভেম্বর) রুশ বার্তা সংস্থা আরআইএ এ খবর জানিয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কোন কোন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন তা অবশ্য উল্লেখ করা হয়নি ।
ওআইসি ও আরব লীগের সম্মেলনের পর সোমবার চীনে রয়েছেন আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। তারা সৌদি আরব, জর্ডান, মিসর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন এবং ওআইসির কর্মকর্তারা চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন।

