ফোন হ্যাকের মামলায় পরাজিত হয়ে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারিকে ১ লাখ ৪০ হাজার ৬০০ পাউন্ড ক্ষতিপূরণ গুনতে হয়েছে ডেইলি মিররকে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ হাইকোর্ট এই মামলার রায় দেন।
আদালত জানান, প্রিন্স হ্যারির ফোন হ্যাক করেছিল ডেইলি মিরর ট্যাবলয়েডের প্রকাশনা প্রতিষ্ঠান মিরর গ্রুপ নিউজপেপার্স (এমজিএন)। এ কারণে ১ লাখ ৪০ হাজার ৬০০ পাউন্ড (প্রায় ২ কোটি টাকা) ক্ষতিপূরণ পাচ্ছেন তিনি।
এ রায়ের পর ডেইলি মিরর ট্যাবলয়েডের প্রকাশনা প্রতিষ্ঠান মিরর গ্রুপ নিউজপেপার্স এক বিবৃতিতে জানিয়েছে, আজ আদালত যে রায় দিয়েছেন, তা নিয়ে আমরা অসন্তুষ্ট নই। বহু বছর আগে যা হয়েছিল, তা আর মনে করতে চাই না। সামনে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
সূত্র : রয়টার্স