এই দিনে প্লুটোর অস্তিত্ব শনাক্ত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২২ এএম

বিশ্বে প্রতিদিন ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা, উদ্ভাবন-উন্মোচনের অনেক কিছু। তেমনই জন্ম ও মৃত্যু হয় অনেকের। প্রতিদিনের এ ঘটনা কজনই বা মনে রাখে। তবে এর মধ্যেই কিছু ঘটনা মানুষের মনে স্থায়ীভাবে দাগ কাটে রয়েছে। সে ঘটনাগুলো উঠে এসেছে ইতিহাসের পাতায়ও। তেমনই ১৮ ফেব্রুয়ারি নিয়ে রয়েছে এক বিশাল ঘটনা। তবে প্রশ্ন হলো কী ঘটেছিল এদিনে?

প্লুটোর অস্তিত্ব শনাক্ত : আমরা জানি সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ ছিল প্লুটো। যদিও এখন প্লুটোকে ছোট আকারের গ্রহ বা বামন গ্রহ বলা হয়। গ্রহের নতুন সংজ্ঞায় ঠিক করা বৈশিষ্ট্যের সঙ্গে মিল না থাকায় ২০০৬ সালে গ্রহের মর্যাদা হারায় প্লুটো। ১৯৩০ সালের ১৮ ফেব্রুয়ারি মার্কিন জ্যোতির্বিদ ক্ল্যায়িড টমবাঘ প্রথমবারের মতো প্লুটোর অস্তিত্ব শনাক্ত করেন।

উড়োজাহাজে চড়লো গরু : ১৯৩০ সালের ১৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো আকাশে ওড়ে গরু। এদিন এলম ফার্মের ওলি নামের একটি গরুকে প্রথমবারের মতো উড়োজাহাজে চড়িয়ে আকাশে ওড়ানো হয়। গরুটি আকাশপথে ১১৫ কিলোমিটার পথ পাড়ি দেয়। এসময় আকাশে থাকা অবস্থায় গরুটির দুধ দোয়ানো হয়। গরুর এমন আকাশযাত্রার প্রধান উদ্দেশ্য ছিল বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন, এতো উচ্চতা গরুর মধ্যে কেমন প্রতিক্রিয়া তৈরি করে।

প্রথম এয়ারমেইল পাঠানো : ১৯১১ সালের ১৮ ফেব্রুয়ারি প্রথম এয়ারমেইলে বার্তা পাঠানো হয়। ভারতের এলাহাবাদ থেকে প্রথম এয়ারমেইল পাঠানো হয়েছিল। পরে ফরাসি বৈমানিক হেনরি পিকুয়েত ৬ হাজার ৫০০ বার্তা এয়ারমেইল করেন। বিশেষ স্ট্যাম্পযুক্ত এসব এয়ারমেইল গিনির নিয়ানি শহরের পাশে বিতরণ করা হয়।

ফেরারির প্রতিষ্ঠাতার জন্মদিন : এজো ফেরারি- ইতালির প্রখ্যাত রেসিং গাড়ির চালক। আরও একটি পরিচয় আছে তার। তিনি দামি স্পোর্টস গাড়ির ব্র্যান্ড ফেরারির প্রতিষ্ঠাতা। ১৮৯৮ সালের আজকের দিনে এই উদ্যোক্তার জন্ম।

IL/FI
আরও পড়ুন