কলকাতায় ইলিশের হাহাকার, দাম আকাশচুম্বী 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম

চলতি বছর দুর্গা পুজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করায় কলকাতা ও দিল্লির বাজারে বেড়েছে ইলিশের দাম। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এতথ্য জানা গেছে।

কলকাতার বাজারে মাঝারি সাইজের পদ্মার ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে সাড়ে ৩ হাজার রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার টাকা। দিল্লিতে দাম কিছুটা কম, সেখানকার বাজারে বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা ৪ হাজার ৩০০ টাকার বেশি। 

কলকাতার গড়িয়াহাট বাজারের একজন পাইকারি মাছবিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গোপন চ্যানেলে অবৈধভাবে মাছ ভারতে আসছে। এখন চাহিদার কারণে দাম একটু বেশিই হয়েছে। উৎসব শেষ হলে এক মাস পরে দাম কমবে বলেও জানান তিনি।

আগে কলকাতা ও দিল্লিতে প্রতি কেজি ইলিশ বিক্রি হতো ১২০০ থেকে ১৫০০ রুপিতে। তবে বাংলাদেশ থেকে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর সেখানে দাম এখন আকাশচুম্বী।

আমিতা মুখার্জি নামে কলকাতার এক বাসিন্দা বলেন, সাড়ে ৩ হাজার রুপি নিয়ে ইলিশ কিনেছেন। কারণ এই সময়টাতে বাড়ির সবাই ইলিশ খেতে চায়। কিন্তু দাম বেশি হওয়ায় তারা বিপাকে পড়েছেন।

MB/WA
আরও পড়ুন
সর্বশেষপঠিত